রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে মসজিদের মিনার ধসে আহত ৪

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার ধসে পড়েছে। এতে ৪ পথচারী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেল ভেঙে গেছে। সোমবার (২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নয়াসড়ক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

জানা যায়, নয়াসড়ক জামে মসজিদের পুনর্নির্মাণের জন্য কয়েকদিন আগ থেকে মসজিদ ভাঙার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় নয়াসড়ক জামে মসজিদের মিনার ভাঙা শুরু করেন শ্রমিকরা। কিন্তু অপরিকল্পিতভাবে মসজিদের মিনার ভাঙার কারণে তা ধসে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসে উদ্ধারকর্মীরা এরইমধ্যে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফ বলেন, আহতদের চিকিৎসা এবং ভেঙে যাওয়া মোটরসাইকেলের ক্ষতিপূরণ সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। এ ঘটনায় সিসিকের পক্ষ থেকে তদন্ত কমিটি করে দেওয়া হবে বলে জানান তিনি।

নগরীর রাস্তার উপর মসজিদের মিনার ভেঙে পড়ায় নয়াসড়ক এলাকায় তৈরি হয়েছে যানজট। উৎসুক জনতার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এদিকে পুলিশ, র‌্যাব ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করছেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। ধসে পড়া মিনারে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে মিনারটি ধসে পড়ার কারণ জানতে তদন্ত কমিটি করে বিস্তারিত জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com