রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাখাইয়ে ৬ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লখাই উপজেলার বুল্লা বাজারে অভিযান চালিয়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে ধ্বংস করা হয় বিপুল পরিমান মেয়াদবিহীন ও মেয়াদউত্তীর্ণ খাদ্যদ্রব্যও। এদিন মিষ্টান্নতে ঢাকনা না থাকা, অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে মিষ্টান্ন তৈরি ও সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মিষ্টির প্যাকেটে অতিরিক্ত কাগজ ঢুকিয়ে ওজনে কারচুপি করারা অপরাধে আদর্শ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা এবং নিউ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে আরো ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এদিকে অবৈধ ঔষুধ বিক্রির অপরাধে বাজারের আদিকা ফার্মেসিকে ১ হাজার টাকা ও মেয়াদবিহীন খাদ্য দ্রব্য বিক্রির অপরাধে অনিল ভেরাইটিজ স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং বিপুল পরিমানা মেয়াদউত্তীর্ণ ও মেয়াদবিহীন খাদ্য দ্রব্য ধ্বংস করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই নয়নের নেতৃতে লাখাই থানা পুলিশের একটি টিম ও উপজেলা সহকারী স্যানিটারী ইন্সপেক্টর মো. লুৎফুর রহমান ।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com