রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ: ফেনীতে বন্ধ আযহারীর মাহফিল

তরফ নিউজ ডেস্ক : জামায়াত-শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে মিজানুর রহমান আযহারীর তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে ফেনীর জেলা প্রশাসন। ফেনী সদর উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নে কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসা মাঠে শুক্রবার এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

পুলিশের দাবি, এ মাহফিলকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের লাখ লাখ কর্মী সমবেত হওয়ার পরিকল্পনা ছিলো তাদের কাছে। এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘জেলা প্রশাসন থেকে এ মাহফিল বন্ধ করে দেওয়ার নির্দেশ এসেছে। তাছাড়া এ মাহফিলকে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা ছিলো।’

সব আয়োজন সম্পন্ন করার পরে মাহফিল বন্ধের নির্দেশে আয়োজকরা হতাশা ব্যক্ত করেছেন। মাহফিল মিটির আহ্বায়ক কামরুজ্জামান মাসুম জানান, ‘শেষ মুহূর্তে মাহফিলটি স্থগিত করে দেয়ায় আমরা আয়োজকরা সবাই হতাশ হয়েছি। তবে জেলা প্রশাসনের নির্দেশ আমরা সঙ্গে সঙ্গে পালন করেছি।’ এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বন্ধের নির্দেশের পরে মাহফিলের মঞ্চ ও প্যান্ডেল খুলে ফেলা হয়েছে।

পাঁচগাছিয়ার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক বলেন, ‘মাহফিলকে ঘিরে জামায়াত শিবিরের ২ লাখ কর্মী সমবেত হওয়ার চেষ্টা করছিল বলে খবর পেয়েছিলাম আমরা। গত কয়েকদিন ধরে আয়োজকরা মাহফিল সফল করতে ৪ কোটি টাকার ফান্ড জোগাড় করে। ’

প্রসঙ্গত, গত দুই বছর ধরে মিজানুর রহমান আযহারী জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে তার বিরুদ্ধে জামায়াত- শিবিরের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ পুরনো। এছাড়াও তিনি তার বক্তব্যে বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসা করেছেন। সাঈদীর মতো করেই আযহারী ওয়াজ করতেন বলে দাবি করেছেন অনেকে। তবে মহানবীকে (সা.) সিক্স প্যাক বলে তিনি সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছিলেন।

এর আগে আযহারীর মাহফিল বন্ধ করে দেয়ার দাবি ফেনী শহীদ মিনারে একটি সংগঠন মানবন্ধন ও সমাবেশ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com