রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

জুড়ীতে ক্যাবল অপরারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : অবৈধভাবে স্যাটেলাইট চ্যানেলের ব্যবসা চালানোর অভিযোগে মৌলভীবাজারের জুড়ীতে ক্যাবল অপরারেটর প্রতিষ্ঠান স্টার টিভি ক্যাবল নেটওয়ার্কের মালিক কানু দে’কে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার জানান, জুড়ী উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারের ক্যাবল টিভি ব্যবসায়ী কানু দে অনুমোদিত কোম্পানী থেকে চ্যানেল না নিয়ে অবৈধ ভাবে পে-চ্যানেল পরিচালনা করছিলেন, এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এর ৩(১) ধারা লঙ্গন করার দায়ে তাকে এ জরিমানা করা হয়।

এ সময় জুড়ী থানার পুলিশ তাকে সহযোগিতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com