রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জের ১২ রাজাকারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নামের তালিকা প্রকাশের ঘোষণা দেন। পরে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়।

এদিকে, তালিকায় হবিগঞ্জের ১২ জন রাজাকারের নাম পাওয়া গেছে। এ তালিকার মধ্যে রয়েছে-

হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশনরোড এলাকার বাসিন্ধা মো. আব্দুল বারি, ননোহরগঞ্জ এলাকার মো. সৈয়দ ইমরুল আসান, পৌর শহরের মো. আব্দুল্লাহ, সদর উপজেলার বাতাসর গ্রামের এডভোকেট মো. ফজলুল হক, সুলতানসী এলাকার রজব আলী, মাধবপুর উপজেলা দেবনগর গ্রামের হিরা মিয়া, ইনুস মিয়া, বানিয়াচং উপজেলার খাগুড়া গ্রামের মৌলভী আব্দুর রহমান, মুসলিম উদ্দিন, চুনারুঘাট উপজেলার মানিকাবাদ গ্রামের কাজী আব্দুল গফফুর, বানিয়াচংয়ের মো. ফজলুল হক, আজরিমীগঞ্জ উপজেলার মো. রফিক আহমেদ।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com