মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পাঁচ চা বাগানে ৯ দিন ধরে রেশন ও তলব বন্ধ, শ্রমিকদের পাশে এমপি-পুত্র চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : দেশের চা বাগানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন (২০১০-২০২২) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাহবুব রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিবসহ একই প্যানেলে ৭জন নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে দেশের চা শিল্পাঞ্চলের সিলেট ও চট্টগ্রামের ১২ টি অঞ্চলে আঞ্চলিক কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি নির্বাচনে সিলেট ও চট্টগ্রামে মোট ১২ টি কেন্দ্রের মাধ্যমে ২৫১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক পদে আহমদ হোসেন চৌধুরী ও অন্য প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: মাহবুবু রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমানসহ দুুটি প্যানেলে ৯টি পদে ১৮ জন ছাড়াও একক ভাবে বিভিন্ন পদে মোট ২২জন প্রতিন্দ্বন্ধিতা করেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে এ এইচ ভূঁইয়া ও দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক অঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক শফিউল আলম শাহীন ও শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মিছবাউর রশিদ খাঁন নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com