সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : দেশের চা বাগানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন (২০১০-২০২২) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মাহবুব রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান হাবিবসহ একই প্যানেলে ৭জন নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে দেশের চা শিল্পাঞ্চলের সিলেট ও চট্টগ্রামের ১২ টি অঞ্চলে আঞ্চলিক কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটি নির্বাচনে সিলেট ও চট্টগ্রামে মোট ১২ টি কেন্দ্রের মাধ্যমে ২৫১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক পদে আহমদ হোসেন চৌধুরী ও অন্য প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: মাহবুবু রেজা ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমানসহ দুুটি প্যানেলে ৯টি পদে ১৮ জন ছাড়াও একক ভাবে বিভিন্ন পদে মোট ২২জন প্রতিন্দ্বন্ধিতা করেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে এ এইচ ভূঁইয়া ও দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক অঞ্জন গোস্বামী, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, প্রচার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক শফিউল আলম শাহীন ও শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মিছবাউর রশিদ খাঁন নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com