রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তরসুরে স্বনামধন্য বিদ্যালয় দি ইলেট ফুলতলী ছাহেব (রঃ) একাডেমীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি-বর্গের উপস্থিতিতে এ অনুষ্টান অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বপন কুমার বিশ্বাস ও শিক্ষিক সাকিরুন নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আব্দুল তোয়াহিদ আকাশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, আওয়ামী মৎস্যজীবি লীগের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আশিকুর রহমান, প্রাক্তন প্রফেসর অরুন বৈদ্য, গোপাল দেব প্রমূখ।

এসময় বিগত পিএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় কৃতি শিক্ষার্থী জয়শ্রী দাশ চৌধুরী চৈতি’কে সংবর্ধনা প্রদান ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। পরে, সঙ্গীতের মূর্চ্ছনায় ২০২০ সালে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা সহকারে বরণ করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com