রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পরীক্ষায় নকলের দায়ে চার ছাত্র-শিক্ষক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জে এসএসসি পরীক্ষায় নকল ও সঙ্গে মোবাইল পাওয়ায় চার ছাত্র-শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার দুটি কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কোম্পানীগঞ্জের থানা সদর সরকারি মডেল স্কুলের একজন, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের একজন ও টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একজন। এছাড়াও থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্রের হল পরিদর্শক ঢালারপার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম জাহানকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, পরীক্ষায় নকল ও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল স্কুল কেন্দ্র থেকে দুইজন ও টুকেরবাজার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা এ বছর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এছাড়াও দায়িত্ব পালনে অবহেলার কারণে দুই বছরের জন্য সহকারী শিক্ষক সেলিম জাহানকে পরীক্ষার হল ডিউটির দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com