বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৩৩, আক্রান্ত ৬৬৪৯২

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৫৩৩ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন। এদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪১ জন। যা আগের তুলনায় প্রায় অর্ধেক। তবে সর্বশেষ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই হুবেই প্রদেশের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চীনের মধ্য প্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, চীনের বাইরে ২৫টিও মতো দেশে এ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং বেশ কয়েকটি দেশ হুবেই থেকে তাদের নাগরিককে সরিয়ে নিয়েছে। এছাড়া ফিলিপাইন, হংকং ও জাপানে এ ভাইরাসে মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে ভাইরাসটিকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, যে ভাইরাসটি ‘যেকোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী’ পেতে পারে।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com