সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বিশ্বের শীর্ষ কথিত ভাষার তালিকায় সিলেটের আঞ্চলিক ভাষা

তরফ নিউজ ডেস্ক : সারা বিশ্বে সর্বাধিক কথিত ১০০ ভাষার মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের আঞ্চলিক সিলেটি ভাষা। এ ছাড়াও এ তালিকায় রয়েছে বাংলা ভাষা ও চাটগাঁইয়া ভাষা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চিত্রের মাধ্যমে তথ্য উপস্থাপনকারী ওয়েবসাইট ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রকাশিত এক প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রবন্ধে বলা হয়, সর্বাধিক কথিত ১০০ ভাষার তালিকায় ২৬ কোটি ৫০ লাখ ভাষাভাষী নিয়ে বাংলা ভাষার অবস্থান তালিকার ৭ নম্বরে। এছাড়া ১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চাটগাঁইয়া ভাষা অবস্থান করে নিয়েছে ৮৮ নম্বরে। আর ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটির অবস্থান তালিকার ৯৭ নম্বরে।

বিশ্বে বর্তমানে প্রচলিত ভাষাগুলোকে নিয়ে পরিসংখ্যান প্রকাশকারী বার্ষিকী “ইথোনোলগ”এর ২২তম সংস্করণের ওপর ভিত্তি করে “ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট” প্রবন্ধটি রচনা করে। “ইথোনোলগ”এর প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বিভিন্ন দেশে ৭ হাজার ১১১ ভাষা প্রচলিত রয়েছে।

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের তালিকায় বাংলার অবস্থান সপ্তম। বাংলাদেশসহ বিভিন্ন দেশে ২৬ কোটি ৫০ লাখ মানুষ ভাষাটিতে কথা বলে থাকে। এরপরই রয়েছে রাশিয়ান ও পর্তুগিজ ভাষা।

শতাধিক কোটি ভাষাভাষী নিয়ে স্বাভাবিকভাবেই ইংরেজি বিশ্বের সবচেয়ে বেশি কথিত ভাষা হিসেবে তালিকায় প্রথম স্থান দখল করেছে। বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ এই ভাষায় কথা বলে। ইংরেজি বাদে প্রথম পাঁচটি ভাষার মধ্যে রয়েছে-মান্দারিন, হিন্দি, স্প্যানিশ এবং ফরাসী। তালিকায় উর্দুর অবস্থান ১১তম।

প্রবন্ধটির তথ্য অনুযায়ী, ইংরেজি ভাষাভাষীদের মধ্যে ৬৬ শতাংশ মানুষ এটি দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহণ করেছে। অপর দিকে ১৭ শতাংশ মান্দারিন ভাষাভাষীর কাছে এটি দ্বিতীয় ভাষা।
৪৬ কোটি ভাষাভাষী নিয়ে স্প্যানিশ তালিকার শীর্ষের দিকে অবস্থান করে নিয়েছে। ইউরোপ ছাড়াও ভাষাটি ল্যাতিন আমেরিকায় বহুল ব্যবহৃত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com