রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধু নিহত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের রায়পুর নামক স্থানে মাইক্রোবাস চাপায় এক গৃহবধু নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আউশকান্দি থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা হবিগঞ্জ থ- (১১-০০৭২) নবীগঞ্জ সদরে আসছিল। এসময় সিলেটগামী হবিগঞ্জ শহররের মুন জেনারেল হাসপাতালের মাইক্রোবাস ( ঢাকা মেট্রো-চ-১৫ -১০৭০) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী হেলেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয় এবং আহত হন আরো অন্তত ৪জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত গৃহবধু স্থানীয় দেওতৈল গ্রামের মছব্বির মিয়ার স্ত্রী । এ সময় তার স্বামী মছব্বির মিয়া (৬০), জামাতা মিজানুর রহমান (২৭) ও অটোরিক্সা চালক মুহিবুর মিয়া (২৫) গুরুতর আহত হন।

নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহত ও আহতদের উদ্বার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com