শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনাভাইরাস : হবিগঞ্জে ৫০ শয্যা প্রস্তুত, সভা সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে সারা বিশ্বে প্রভাব ফেলেছে করোনাভাইরাস। যা মোকাবিলায় অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জেও প্রস্তুত রাখা হয়েছে ৫০টি শয্যা। নিষিদ্ধ করা হয়েছে বড় ধরণের সভা সমাবেশসহ বড় বড় ধর্মীয় অনুষ্ঠান।

এছাড়াও করোনাভাইরাস সম্পর্কে সার্বক্ষণিক যে কোনো তথ্য জানতে এবং জানাতে চালু করা হয়েছে হটলাইন। মঙ্গলবার দুপুরে ডিসি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ডিসি মো. কামরুল হাসান।

তিনি বলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবনের ৬ষ্ঠ তলায় করোনাভাইরাস মোকাবিলায় ৫০টি শয্যা প্রস্তুত করে রাখা হয়েছে। সন্দেহজনক কাউকে পেলে তাৎক্ষণিক তাকে নিবির পর্যবেক্ষণের মাধ্যমে আইসোলেশনে রাখা হবে। এছাড়াও করোনাভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে সবাইকে সচেতন হয়ে চলারও পরামর্শ দেন তিনি।

ডিসি বলেন, আমাদের দেশে এখনো করোনাভাইরাস তেমন কোনো প্রভাব পড়েনি। তবে সর্তকতার কোনো বিকল্প নেই। সবাইকে জনসমাগম এড়িয়ে চলা, হ্যান্ড ওয়াস দিয়ে হাত-মুখ সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা ও জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ গমন না করার পরামর্শ দেন তিনি। এছাড়াও বাংলা স্থলবন্দর জেলার বেশ কয়েকটি স্থানে মেডিকেল টিম বসানো হয়েছে বলেও জানান তিনি। জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিতরণ করা হচ্ছে লিফলেট।

উপস্থিত ছিলেন, এডিসি অমিতাভ পরাগ তালুকদার, এডিসি (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com