বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের বড়াব্দা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

মৃত শিশুরা হলো- ওই গ্রামের মোঃ আরজু মিয়ার ছেলে মোঃ নবী (৬) ও মেয়ে মোছাঃ সাদিয়া (৯)।

নিহতের পিতা আরজু মিয়া জানান, সাদিয়া ও নবী দুপুরের দিকে বাড়ির উঠানে খেলা করার সময় হঠাৎ সকলের অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর তাদের পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com