রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেক: টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। শনিবার (৩১ মে) দুপুর ১টার পর থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমরসমান পানিতে ডুবে যায়। এতে সাধারণ মানুষের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের কাজলশাহ, মেজরটিলা, চৌহাট্টা, দরগাহ মহল্লা, পাঠানটুলা, হাওয়াপাড়া, লালাদিঘীর পার, ঘাসিটুলা, বন্দরবাজার, টিলাগড়, লামাবাজার ও সুবিদবাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো জলাবদ্ধতার কবলে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ।

দরগা মহল্লা এলাকার স্থানীয় বাসিন্দা আজমল আলী ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টি হলেই আমাদের এলাকা প্লাবিত হয়। দুপুরের পর শুরু হওয়া বৃষ্টিতে আমার বাসায় পানি ডুকেছে। হঠাৎ আসা এই পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছি।

হাওয়াপাড়া এলাকার বাসিন্দা আফসানা রহমান বলেন, প্রতিবার বৃষ্টিতে জলাবদ্ধতা হয়। এইটা তো বন্যা নয়। সিটি করপোরেশন ড্রেন পরিষ্কার করার কথা বলে, কিন্তু বাস্তবে কিছু হয় না। আমাদের দুর্ভোগ যেন শেষ হয় না।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় পানি জমেছে। আমরা জরুরিভিত্তিতে ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ চালাচ্ছি। তবে জলাবদ্ধতা কমানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার ঢাকা পোস্টকে বলেন, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com