শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে অবৈধ উপায়ে মাটি উত্তোলন, দুইজনকে অর্থদন্ড

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : হবিগঞ্জের বানিয়াচংয়ে অবৈধ উপায়ে হবিগঞ্জ বানিয়াচং ১নং ইউনিয়নের বাগ মহল্লা থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে ১লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান।

দন্ডপ্রাপ্তরা হলেন আমির খানীর মহল্লার জয়নাল মিয়ার পুত্র সুমন মিয়া (৩০) ও কামাল খানী মহল্লার রোশন আলীর পুত্র ফয়সল মিয়া(২৫)।

বৃহস্পতিবার (১২মার্চ) সকাল সাড়ে দশটায় ভূমি অফিস প্রাঙ্গনে এ রায় প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান, অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে আটক দুইজন এই অর্থদন্ড দেয়া হয়েছে। অবৈধ উপায়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে বানিয়াচং থানা পুলিশের একটি দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com