মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

কুশিয়ারা নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোহাম্মদ মারুফ (১৭) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে শেরপুর ব্রীজের নিচে তার ভাসমান লাশ পাওয়া গেছে। সে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার পশ্চিমতল্লা গ্রামের মৃত দুলাল হোসেনের ছেলে। নিখোঁজ মারুফ চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণ সাঁতার দিয়ে নদীর মধ্যখানে চলে গিয়ে নিখোঁজ হন। পরে সিলেট ও ওসমাণীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটসহ সিলেটের ফায়ার ব্রিগেডের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হন। শুক্রবার সকালে শেরপুর ব্রীজের নিচে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, ঢাকা থেকে মারুফসহ ২০ জনের একটি তাবলীগ জামাতের দল শেরপুরের দক্ষিণ পারের পুরান মসজিদে তাবলীগে আসেন। বৃহস্পতিবার মারুফসহ তার অন্য দুই সহযোগী কুশিয়ারা নীতে গোসল করতে নেমে মারুফ সাতরিয়ে মাঝ নদীতে চলে গিয়ে নিখোঁজ হয়। এ সময় মারুফের অন্য দুই সহযোগী সাঁতরিয়ে পারে উঠে যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com