শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জামিনে মুক্ত সাংবাদিক আরিফুল

তরফ নিউজ ডেস্ক : অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার সকালে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদদৌলা তাকে জামিন দেন।
আরিফ জানিয়েছেন, জেল কর্তৃপক্ষ তার কাছে একটি ওকালতনামা পাঠায়। তাকে বলা হয় পরিবার পাঠিয়েছে। এই কথা বলে স্বাক্ষর নেয়া হয়। তবে পরিবারের কেউ ওকালতনামায় স্বাক্ষর নেয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে কোনও কাগজ পাঠাননি।
পরিবারের কে আপনাকে নিয়োগ করেছে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু তার সঙ্গে যোগাযোগ করে দুজনে মিলে ২৫ হাজার টাকা জামানতে জামিন করিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মী ও সূত্রগুলো বলছে, ভ্রাম্যমাণ আদালতের সাজা নিয়ে দেশজুড়ে সমালোচনা হওয়ায় চাপের মুখে জেলা প্রশাসক সুলতানা পারভীন নিজের লোকজনদের দিয়ে আরিফের পরিবারের সঙ্গে কথা না বলেই কৌশলে তার কাছ থেকে স্বাক্ষর নিয়ে তাকে জামিন দেয়ার ব্যবস্থা করেন।

সূত্র : বাংলা ট্রিবিউন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com