রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

মক্কা-মদীনার ২ মসজিদ বাদে সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

মদিনার মসজিদ নববী

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মুসলমানদের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ নববী বাদে সৌদি আরবের সব মসজিদের জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট এ সিদ্ধান্তের কথা জানায়।

সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল (দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস ইন সৌদি আরবিয়া) পবিত্র দুটি মসজিদ বাদে অন্য সব মসজিদে শুক্রবারের জুমা’র নামাজ ও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া বন্ধের এ সিদ্ধান্ত দেয় বলে জানায় সৌদি গেজেট।

এ সিদ্ধান্তের ফলে এখন শুধু মসজিদুল হারাম ও মসজিদ নববীতে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে।

রিয়াদে কাউন্সিলের ২৫তম বিশেষ জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদগুলোতে নামাজ বন্ধ থাকলেও আগের মতো নিয়মিত আজান হবে।

সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিলের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, যে কোনো বড় বিপর্যয়ে সম্ভাব্য ক্ষতি কমাতে ইসলামী শরিয়া অনুযায়ী মসজিদে জুমাসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে।

যেহেতু করোনা ভাইরাসে বড় ধরনের ঝুঁকি রয়েছে তাই জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল আপাতত জামাতে নামাজ বন্ধের সিদ্ধান্ত নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com