শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে জীবাণুনাশক স্প্রে করা নিয়ে বাড়িতে হামলা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা ও হাতধোয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার রাতে নগরের পশ্চিম কাজলশাহ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেলে মহানগরের ৯ নম্বর ওয়ার্ডের এতিম স্কুল রোডের কিছু যুবক করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও হাতধোয়া কর্মসূচি পালন করছিলেন। সে সময় পশ্চিম কাজলশাহ এলাকার গিয়াস মিয়া নামের এক ব্যক্তির হাতে স্প্রে দিতে গেলে তিনি তাদের গালিগালাজ করেন। বিষয়টি নিয়ে পশ্চিম কাজলশাহ এলাকার বাসিন্দা ও এতিম স্কুল এলাকার বাসিন্দাদের মাঝে এক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এর জের ধরে সন্ধ্যার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় এতিম স্কুল রোডের জুমন, শরীফ, হিমেল, নাহিদের নেতৃত্বে বেশ কিছু যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়াস মিয়ার বাসায় হামলা চালায়। ভাঙচুর করে কয়েকটি দোকানপাট। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে এতে অন্তত ২০ জন আহত হন।

আহতরা হলেন- রাসেল আহমদ, সাকিব আহমদ, গৌছ মিয়া, মামুন, মান্না, শাকিল, সাইফুল ইসলাম, শাহনুর মিয়া, গিয়াস মিয়া, রুহেল, ইমন, জসিম প্রমুখ।

সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) সৌমেন মিত্র বলেন, সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com