শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে দরিদ্রদের মাঝে এএসপি’র খাদ্যসামগ্রী প্রদান

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ৬০ জন হতদরিদ্র দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। আজ সোমবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় এক আরব আমিরাত প্রবাসীর অর্থায়নে উপজেলার মিরপুরস্থ সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

পরে এএসপি পারভেজ আলম চৌধুরী দরিদ্রদের উদ্দেশ্যে বলেন আপনারা খাদ্যসামগ্রী নিয়ে নিজ নিজ গৃহে ফিরে জান। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে আপনারকে আপাতত নিজ গৃহেই অবস্থান করতে হবে। আপনাদের সর্বাঙ্গীন সতর্কতা দ্বারাই করোনা ভাইরাসের মতো মহামারি থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি সকলকে পরিষ্কার, পরিচ্চন্নতা থাকার পরামর্শ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, সানশাইন স্কুলের পৃষ্ঠপোষক আকাদ্দছ মিয়া বাবুল, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম. শামছুদ্দিন, পাঁচগ্রাম নেতা ফয়সল আহমেদ, সাংবাদিক দিলার এলাহী সাজু, মনিরুল ইসলাম শামিম, মীর জমিলুন্নবী ফয়সল, আব্দুল হান্নান নানু, দিদার আলী, ফরিদ মিয়া, শাহিন মিয়া প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com