বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল

চুনারুঘাটে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় চুনারুঘাট উপজেলার নালমুখ বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আসিফ ইকবাল সহ চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন পাল টহলে বের হন।

এ সময় উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরোধে আদিবা ইলেক্ট্রনিক্স দুই হাজার , মক্কা গ্লাস এন্ড হার্ডওয়্যার দুই হাজার, শারমিন শিল্পালয় এক হাজার ও মা জুয়েলার্স কে এক হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষে সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এ নির্দেশ অমান্য করায় তাদের কে জরিমানা করা হয়েছে। করোনার ঝুঁকি থেকে দেশবাসীকে সুরক্ষার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com