সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। এনিয়ে কুমিল্লার ছয় জন আক্রান্ত হয়েছেন।
কুমিল্লায় এক কুস্তিগীরসহ আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন, বুড়িচংয়ের জিয়াপুর গ্রামের আক্রান্ত দুই শিশুর ফফু, দেবিদ্বারের নবীয়াবাদ গ্রামের এক ব্যবসায়ী ও তিতাস উপজেলার মৌটুপি গ্রামের এক কুস্তিগীর। শনিবার নারায়ণগঞ্জে দেবিদ্বারের নবীয়াবাদের ব্যক্তি মারা গেছেন।

সূত্র জানায়, বুড়িচংয়ের জিয়াপুরের ব্যবসায়ী গোলাম মোস্তফার মা সাহেদা খাতুন (৬৫) ঢাকায় করোনা আক্রান্ত হয়ে ৫ এপ্রিল মারা যান। পরে তারা গ্রামের বাড়িতে চলে আসেন। এখানে আসার পর তাদের দুইটি শিশুর ৯ এপ্রিল করোনার ফলাফল পজেটিভ হয়। সেদিন জিয়াপুর গ্রাম লকডাউন করে প্রশাসন। এদিকে, শনিবার শিশুদের ৫০বছর বয়সের ফুফুরও করোনা ফলাফল পজেটিভ হয়।

গত বৃহস্পতিবার তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামের ৪৮ বছরের এক ব্যক্তি আক্রান্ত হন। তিনি ঢাকায় চালকলে কাজ করতেন। তার স্ত্রী পাশের চার গ্রামের আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ায় প্রশাসন বিরামকান্দিসহ চারটি গ্রাম লকডাউন করে।

এছাড়াও শনিবার তিতাসের মৌটুপি গ্রামের ৩৫ বছর বয়সী এক কুস্তিগীর করোনায় আক্রান্ত হয়েছেন।

দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের ব্যবসায়ী জীবন কৃষ্ণ সাহা (৫৫) করোনা পজিটিভ হয়ে নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করেন। তিনি ঠান্ডা ও জ্বরে আক্রান্ত হয়ে দেবিদ্বারের নিজ বাড়িতে চারদিন অবস্থান করেন তিনি। ৯ এপ্রিল দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষ নবীয়াবাদে চলে যান। ওই দিন বিকেলে স্বাস্থ্যের অবনতির কারণে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। তিনি ঢাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে শনিবার সকালে তার কর্মস্থল নারায়ণগঞ্জে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমেদ কবির জানান, গত বৃহস্পতিবার জীবন কৃষ্ণ সাহার নমুনা সংগ্রহ করা হয়। আজ শনিবার তার করোনার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com