রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে নার্সসহ আরও দুই নারী করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নার্সসহ আরও দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট সিলেট থেকে তাদের রিপোর্ট এসে পৌঁছেছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, তাদের করোনা নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন সময়ে সিলেটে পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাত ১১টার পর তাদের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও অপর জন নারায়ণগঞ্জফেরত নারী শ্রমিক।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম আক্তার জানান, আক্রান্তদের রাতেই হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com