শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে সাংবাদিক ও তার পিতার ওপর বর্বরোচিত হামলা

নিজস্ব প্রতিবেদক, চুনারুঘাট (হবিগঞ্জ) : জেলার চুনারুঘাটে দৈনিক খবরপত্র ও প্রথমসেবা ডটকমের চুনারুঘাট প্রতিনিধি মোজাম্মেল হক (২৪) ও তার পিতা মোঃ তুরাব হোসেন (৪৮) কে পুর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে বুধবার (২৯ এপ্রিল) বিকেল অনুমান সাড়ে ৫ টায় চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামে।

আহত সাংবাদিক মোজাম্মেল জানান, তার পিতা তাদের জমিতে কাজ করতে গিয়ে তাদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল করিমের নেতৃত্বে সুলাইমান,দুলন মিয়া, সুজন, মিজান মিয়াসহ ১০-১২ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা করে। এ সময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে ও পরে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাহুবল হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জানান, সাংবাদিক মোজাম্মেল হকের মাতায় একাধিক রামদার কুপ এবং সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার পিতার অবস্থা খুবই গুরুতর, মাথায়, হাতে ও হাটুতে অসংখ্য কুপ রয়েছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাই তাকে ওসমানীতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

খবর পেয়ে বাহুবল হাসপাতালে ছুটে যান, বাহুবল উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও সংবাদ পত্রিকার সম্পাদক সুহেল আহমদ কুটি, বাহুবল প্রেসক্লাবের সভাপতি নুর ইসলাম নুর,চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, যুবলীগ নেতা আব্দুল কাদির প্রমুখ।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এসআই রাজন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন, তিনি বলেন আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com