রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রাণীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিক নিহত, আহত-১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামে পুকুরের চারদিকে থাকা অবৈধ গুনার তারের বিদ্যুৎ সংযোগে পৃষ্ঠ হয়ে ২জন নিহত ও ১জন গুরুত্বর আহত হয়েছে। সোমবার সকালে ওই গ্রামের অভয়ের পুকুরের পাড়ে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বিশিয়া গ্রামের মৃত- আবুল প্রামানিকের ছেলে শ্রমিক জাহিদুল ইসলাম (৩০) ও মৃত খালেকের ছেলে আনোয়ার হোসেন (৩১)। এছাড়াও আনোয়ার হোসেনের ছোট ভাই হোসেন আলী (২৭) গুরুত্বর আহত হয়ে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বিশিয়া গ্রামে অভয়ের পুকুরের মাছ রক্ষার্থে পুকুর পাড়ের চারদিকে প্রতিদিন রাতেই অবৈধ ভাবে তার ছেলেরা গুনার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতো। ওই দিন সকাল অনুমান ৬টার দিকে শ্রমিক জাহিদুল, আনোয়ার ও হোসেন আলী মৃত-অভয়ের ছেলে রওসুনি মাষ্টার, অধির ও সুকুমারের জমির ধান কাটার জন্য পুকুর পাড় দিয়ে মাঠে যাচ্ছিলো। তখন সবার অজান্তে প্রথমে জাহিদুল ওই তারের সঙ্গে জড়িয়ে যায় তাকে বাঁচানোর জন্য আনোয়ার এগিয়ে গেলে সেও বিদ্যুতের সঙ্গে জড়িয়ে পড়েন একই সঙ্গে হোসেন আলীও তাদের বাঁচানোর জন্য এগিয়ে গেলে সেও বিদ্যুতপৃষ্ঠ হয়।

এসময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গেই জাহিদুল ও আনোয়ার ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুত্বর আহত অবস্থায় হোসেন আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরেই অভয়ের ছেলেরা তারগুলো লুকিয়ে ফেলেন। এই ঘটনার পর থেকে নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।

রাণীনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাইদি সবুজ খাঁন বলেন এই ঘটনার পরেই অভয়ের ছেলেদের বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন আমি লোকমুখে বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com