মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে ঢাকায় নেওয়া হচ্ছে

তরফ নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সাংসদ বীর বাহাদুর উশৈসিংকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হচ্ছে। বান্দরবানের সিভিল সার্জন (সিএস) অংসুইপ্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে বীর বাহাদুরই প্রথম করোনায় আক্রান্ত হলেন।

সিভিল সার্জন অংসুইপ্রু মারমা জানিয়েছেন, মন্ত্রী বীর বাহাদুরকে আজ রোববার সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। সেখানে তার চিকিৎসা হবে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

এদিকে মন্ত্রী বীর বাহাদুর ছাড়াও বান্দরবান জেলায় শনিবার আটজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে রুমা উপজেলার দুর্গম সুংসংপাড়া ও মেনদুইপাড়ায় তিনজন রয়েছেন। জেলা শহরে পাঁচজন ও নাইক্ষ্যংছড়িতে একজন। জেলায় এ নিয়ে ৪৬ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ১৫ জনের করোনামুক্ত হওয়ার প্রতিবেদন আসায় তাঁরা বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বান্দরবান জেলা শহরের কলেজ রোডের ফায়ার সার্ভিস এলাকার নিজ বাসভবনে রয়েছেন। করোনা দুর্যোগের শুরু থেকে মন্ত্রী বীর বাহাদুর জেলায় আনাচে-কানাচে ঘুরে সেবামূলক কাজ করছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com