রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাকসামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে আজ বৃহস্পতিবার পানিতে ডুবে মো. আল আমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশু উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের বাচ্চু মিয়ার একমাত্র ছেলে।

এলাকবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে ওইদিন সকাল ১১টার দিকে শিশুটি সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যায়। হঠাৎ তাকে দেখেতে না পেয়ে পরিবারের লোকজন এদিক-সেদিক খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির সামনে একটি পুকুরে শিশুটি ভেসে উঠে। ওই সময় স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওই বাড়ির লোকজন জানায় একটি ছেলের জন্য বাবা- মা দুইজন অনেক ব্যকুল ছিলেন। অবশেষে দীর্ঘ বছর পর সৃষ্টিকর্তা তাদের কোলজুড়ে একটি ছেলে দিলেন। বিধিবাম তা আবার কেড়েও নিলেন। এখন একমাত্র ছেলেকে হারিয়ে শোকে মা বিলাপ করতে করতে বার বার মু্র্ছা যান। আর বাবা অনেকটা বাকরুদ্ধ।

ওইদিন বাদ জোহর বেতিহাটি দক্ষিণপাড়া বায়তুশ শরফ জামে মসজিদ মাঠে জানাযা অনুষ্ঠান শেষে শিশুটির মরদেহ মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com