সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বান্দরবানে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৬

তরফ নিউজ ডেস্ক: বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রদীপ চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, ডিতেন ত্রিপুরা, মিলন চাকমা ও রতন তঞ্চগ্যা। এরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে।

এছাড়া আহত হয়েছেন, নিইয় চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা ও হ্লাওয়ংচি মারমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এ সময় জেএসএস এমএন লারমা গ্রুপের ৬ সদস্য নিহত হন।

জেলার ৬নং নোয়াপতং ইউনিয়নের সদস্য মিচি মার্মা বলেন, গুলিবিদ্ধ ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।

বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com