রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গলে নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রণোদনা প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও ১৩৪ জন শিক্ষক-কর্মচারিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রণোদনার চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, ৯৬ জন নন-এমপিও শিক্ষক প্রত্যেককে ৫০০০ টাকা ও ৩৮ জন কর্মচারি প্রত্যেককে ২৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। মোট ১৩৪ জন শিক্ষক-কর্মচারির মধ্যে ৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এই সংকটকালীন সময়ে আর্থিক প্রণোদনা পেয়ে শিক্ষক-কর্মচারিগণ প্রধানমন্ত্রীর প্রতি তাদের কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com