সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে বৃদ্ধকে হত্যার অভিযোগ, চিকিৎসকের দাবি হার্টঅ্যাটাক

কোহিনুর প্রীতি, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার লাকসামে মুজাহিদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে চিকিৎসক বলছেন হার্টঅ্যাটাকে মারা গেছেন ওই ব্যক্তি। আজ ১৮ জুলাই (শনিবার) বিকেলে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান। নিহত বৃদ্ধের বাড়ি উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রামে।

নিহতের স্ত্রী পারভিন আক্তার অভিযোগ করে বলেন, তার ভাসুর ইদ্রিস আলীর একটি ছাগল প্রায় তাদের গাছ গাছালি নষ্ট করে। আজ শনিবার দুপুরে ইদ্রিস আলীর ছাগল এসে তাদের গাছ গাছালি নষ্ট করায় তার স্বামী মুজাহিদুল ইসলাম ওই ছাগলটি বেঁধে রাখে। এতে ক্ষুব্ধ হয়ে ইদ্রিস আলী ও তার ছেলে ইমরান হোসেন এবং নাতি মাহিরসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে মুজাহিদুল ইসলামকে বেদম মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যায়।

এদিকে লাকসাম ফেয়ার হেলথ (শান্তা) হসপিটালে কর্মরত চিকিৎসক মাহফুজুর রহমান সোহাগ জানান, বিকেলের দিকে হসপিটালে আসা ওই রোগীকে আমি চিকিৎসা দিয়েছি। তার ইসিজি করা হয়েছে। এতে দেখা গেছে রোগীর হার্ট ফেল হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও রোগীর স্বজনরা নেয়নি। কিছুক্ষণ পর ওই রোগী মারা গেছে।

চিকিৎসকের বরাত দিয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দিন জানান, নিহত মুজাহিদুল ইসলাম হার্টঅ্যাটাক করে মারা গেছেন বলে জানা গেছে। বাড়িতে নিহতের ভাই ও ভাতিজাদের সঙ্গে ঝগড়াঝাঁটি হওয়ার খবর শুনেছি। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাই ইদ্রিস আলীকে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ আগামীকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com