সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাঁতার শিখতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মার্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা যায়, রোববার (১৯ জুলাই) বিকেলে শহরের মিশন রোডের বক্সবাড়ী মসজিদের পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। মৌলভীবাজার যাওয়ার পথেই তার মৃত্যু হয় ।

নিহত যুবক মিশন রোডের বক্সবাড়ীর ভাড়াটিয়া চান মিয়ার পুত্র। তার নাম শাকিল আহমদ (২২) সে সায়েস্তাগঞ্জ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত যুবকের পরিবার থেকে আবেদন করায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com