রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

তাহিরপুরে অবৈধ পশুর হাট উচ্ছেদ করলেন ইউএনও

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রশাসনের অনুমতিহীন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম ঠেকাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে বসানো ২ টি পশুর হাট উচ্ছেদ করে দিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন।‘

শনিবার(২৫ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ সরেজমিনে গিয়ে উপজেলার জনতা বাজার ও শান্তিপুর বাজারে অবৈধভাবে বসানো ২ টি পশুর হাট উচ্ছেদ করে দেন। সেই সাথে জনসমাগম ঠেকাতে হাটে আসা গরু বিক্রেতাদেরকে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন ইউএনও।‘

এ সময় বাজার দু’টির পরিচালনা কমিটিকে পরবর্তীতে এরকম অবৈধভাবে গরুর হাট না বসানোর জন্য হুশিয়ারি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, প্রশাসনের অনুমতি হীন ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম ঠেকাতে অবৈধভাবে বসা দু,টি গরুর হাট উচ্ছেদ করে দেওয়া হয়।সেই সাথে বাজার কমিটির নেতৃবৃন্দদেরকে পরবর্তীতে হাট না বসানোর জন্যও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com