রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে যুবলীগের উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে মুজিব শতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ জুলাই বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম প্রাঙ্গণে চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে ৯৯টি ওয়ার্ডের মধ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।

সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী। পরিচালনা করেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন।

এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, মোক্তাদির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মর্তুজ সরদার, সারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, সাইফুর রহমান টিপু, জহির মোল্লা , জামাল খান, রায়হান শামীম, খোকন চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল ইসলাম বকুল, আব্দুস সালাম, মোতাব্বীর খান, আনোয়ার হোসেন লিজন লস্কর,জুনায়েদ আহমেদ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com