বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

পরীক্ষার অনুমতি পেলো কওমি মাদ্রাসা

তরফ নিউজ ডেস্ক : দেশের কওমী মাদ্রাসাগুলো ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে এখনই চালু হচ্ছে না মাদ্রাসাসাগুলোর শিক্ষা কার্যক্রম বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমী মাদ্রাসা আপিল করেছিল, তারা ওপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সরকার এতে সায় দিয়েছে। ওদের পরীক্ষাগুলো ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। জেনারেল কওমী মাদ্রাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে সরকার কিছু শর্ত দিয়েছে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

কবে থেকে পরীক্ষা নিতে পারবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা তো তাদের বিষয়। তাদের সুবিধা মতো সময়ে নেবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com