রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মাধবপুরে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্রী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় জেসমিন আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। সে মাধবপুরের মনতলা গ্রামের মৃত নূর হোসেনের মেয়ে এবং স্থানীয় মহিলা কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে জেসমিন তার সহপাঠীকে নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে মাধবপুরগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ জেসমিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com