শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নারী নির্যাতন: দেলোয়ারের আরো দুই সহযোগী গ্রেফতার

তরফ নিউজ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় সোহাগ ও নুর হোসেন রাসেল নামে দেলোয়ারের আরো দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিমের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার একলাশপুর ইউনিয়নের পোড়া মুনসির ছেলে মো. সোহাগ, সোলেমানের ছেলে নুর হোসেন রাসেল।

এ ঘটনায় এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাত ১টায় নির্যাতিতা বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে নয় জনের বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২ দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এর পর বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছু দিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসতবাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র‌্যাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এ পর্যন্ত আট জনকে গ্রেফতার করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com