শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাট থানায় নতুন ওসি এম. আশরাফের যোগদান।

কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে এম. আলী আশরাফ যোগদান করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তিনি চুনারুঘাট থানায় যোগদান করেন। এ সময় থানার অফিসার্সবৃন্দ তাকে ফুলেল তোলা দিয়ে গ্রহন করে নেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার আদেশে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২০ইং) এম. আলী আশরাফকে চুনারুঘাট থানায় বদলি করা হয়েছে।

এর আগে তিনি মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। এম. আলী আশরাফ রসায়ন বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে তিনি কুমিলা জেলায় এসআই হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। পরে সিলেট জেলা, মৌলভীবাজার জেলায় সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন। এসময় পদোন্নতি পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। পরে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে চুনারুঘাট থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন।

তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খিদির গ্রামের মোঃ চাঁদ আলীর পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জনক তিনি।
এম. আলী আশরাফ যেন তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com