মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রামুতে পাহাড় কাটার সময় ধসে ২ শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক : কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দু’জনই পরিবহন শ্রমিক।

নিহত ওই ২ জনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করে।

আজ বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। তিনি ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় নিধন করছিলো। কয়েকদিন আগেও তিনি এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালিয়েছিলেন।

রামু থানার অফিসার ইনচার্জ মো. আজমিরুজ্জামান জানান, মৃতদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com