মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নিম্নচাপ কেটে গেছে, বৃষ্টিও কমবে

তরফ নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতাও কমে আসছে।

সেই সঙ্গে সমুদ্রবন্দরে দেওয়া সতর্ক সঙ্কেতও নামিয়ে ফেলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুল হামিদ শনিবার বলেন, “লঘুচাপ-নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ছিল। আজ থেকে বৃষ্টি কমবে।

“কালও (রোববার) কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ওয়েদার সিস্টেমটা কেটে যাওয়ার পর স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে দুয়েকদিন পর।”

তিনি জানান, পরবর্তীতে রাতের তাপমাত্রা ভোরের দিকে কমার প্রবণতা আসবে। নভেম্বরের মাঝামাঝাঝি শীতের বার্তাও থাকবে আবহাওয়ায়।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি গভীর নিম্নচাপটি শুক্রবার পশ্চিম-খুলনা উপকূল অতিক্রম করে।

শনিবার সকাল ৬টায় এটি গাজীপুর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছিল। এটি আরও দুর্বল হয়ে বিলীন হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com