রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে সাংবাদিক পুত্রকে চুরির ঘটনায় ফাঁসানোর চেষ্টা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ এর পুত্র মেধাবী ছাত্র শিহাব সারোয়ার শিপুকে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় পরিকল্পিতভাবে ফাঁসানো চেষ্টার অভিযোগ উঠেছে।

পরিকল্পিতভাবে আটককৃত শিহাব সারোয়ার শিপু সাংবাদিকদের জানায়, সীমান্তের একটি বিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে সেখানেই আত্মীয়র বাসায় সে থাকে। আজ বৃহস্পতিবার সকালে একজন শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে যাওয়ার সময় বিজিবির কয়েকজন লোক একটি মোটরসাইকেল সহ ২ জন ছেলেকে নিয়ে ঝামেলা দেখতে পায় সে ।

শিপু জানায়,ঘটনাটি টি বুঝতে গিয়ে একটু সম্মুখে যাওয়ার সাথে সাথেই শার্টের কলার চেপে ধরে একাধিক মোবাইলে আমার ছবি তুলা হয়। সেখান থেকে আমাকে নিয়ে বিজিবি ক্যাম্পে আটকে রাখা হয়। আমি আসলে  মোটরসাইকেল চুরির বিষয়ে কিছুই জানি না।

বিজিবি সুত্রে জানা যায়,বৃহস্পতিবার ভোর রাতে তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা বীরেন্দ্র নগর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ক্যাম্পের কোম্পানি কমান্ডার দিলোয়ার হোসেন অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ সাংবাদিক পুত্র শিহাব সারোয়ার শিপু সহ আরো ২ জন কিশোরকে আটক করা হয়।

এ ঘটনায় সাংবাদিক হাবিব সারোয়ার আজাদ বলেন, আমি সীমান্ত এলাকার বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে সংবাদ পরিবেশন করি। আমার দীর্ঘ সাংবাদিকতার জীবনে আমি নিজে অনেকবার ষড়যন্ত্রের শিকার হয়েছি । পরিকল্পিতভাবে আটককৃত আমার পুত্র শিপুর উপর অনেকবার হামলা চালানোর ঘটনাও ঘটেছে।

আমি একজন বাবা হিসেবে বলব, আমার ছেলে যদি প্রকৃতপক্ষে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হউক। তবে প্রশাসনের নিকট দাবি বিষয়টি সুষ্ঠ তদন্ত করে পরিকল্পিত ঘটনা কি না তা যাচাই করা হউক।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল লতিফ জানান, আমরা ইতিমধ্যে ঘটনার সত্যতা যাচাই শুরু করেছি। যদি  ঘটনাটি পরিকল্পিত হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এটি মেনে নেব না।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com