রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

জনসমুদ্রে পরিণত হয়েছে হেফাজতের সমাবেশ

তরফ নিউজ ডেস্ক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করছে তারা।

আজ সোমবার বেলা ১১টা থেকে হেফাজত নেতা-কর্মী-সমর্থকরা পল্টনের বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজার সামনে সমাবেশ শুরু করে। এর আগে ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে তারা এখানে জড়ো হতে শুরু করে।

বেলা ১১টায় বায়তুল মোকাররম ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এতে বিজয়নগর, প্রেস ক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেয়া হয়। আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সমাবেশে হেফাজতের নেতারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্রান্সের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানান। এছাড়া ফ্রান্সের পণ্য বর্জন এবং বাংলাদেশ থেকে ফরাসি দূতাবাস বন্ধ করে দেয়ারও দাবি জানান তারা। সমাবেশ শেষে হেফাজত কর্মীদের গুলশানে ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com