শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হোয়াইট হাউসের দ্বারপ্রান্তে বাইডেন

তরফ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পার করার পর ফলাফলের যে চিত্র হাতে এসেছে, তাতে পরিষ্কারভাবে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ০৯টা পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বাইডেন এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার আমেরিকান গণমাধ্যম ফক্স নিউজ জানাচ্ছে, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৩টির প্রাথমিক ফল ঘোষণা হয়েছে। এর ফলে বাইডেন মোট ২৬৪টি ও ডোনাল্ড ট্রাম্প মোট ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।

সবমিলিয়ে এই নির্বাচনে ইলেকটোরালের সংখ্যা ৫৩৮টি। আর জয়ের যাদু সংখ্যা ২৭০টি। এছাড়া আরও সাতটি রাজ্যের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ওই রাজ্যই নির্ধারণ করবে ট্রাম্প আর বাইডেনের ভবিষ্যত।

এদিকে নিউইয়র্ক টাইমস বলছে, মিশিগানে ২৬ লাখ ৮৪ হাজার ২০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৬ লাখ ১৭ হাজার ৬০ ভোট।

মিশিগানের আগে উইসকনসিন অঙ্গরাজ্যেও জয়ী হন ডেমোক্রেটিক পার্টির ওই প্রার্থী। এ রাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে বাইডেনের থলিতে।

উইসকনসিনে বাইডেন পেয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ৩৮৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৮৭৯ ভোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com