রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এবার পেনসিলভ্যানিয়াতেও এগিয়ে বাইডেন

তরফ আন্তর্জাতিক ডেস্ক : ইনফোগ্রাফিকে ক্রমশ নীলাভ হয়ে উঠছে নেভাদা ও পেনসিলভ্যানিয়া । অর্থাৎ, এসব রাজ্যে এগিয়ে যাচ্ছেন জো বাইডেন। প্রথম থেকেই নেভাদাতে সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন বাইডেন। তবে শেষ পর্যায়ে এসে এই ব্যবধান বাড়ছে। অপরদিকে গুরুত্বপূর্ন পেনসিলভ্যানিয়াতেও প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন বাইডেন। প্রথম থেকেই এ রাজ্যে এগিয়ে ছিলেন ট্রাম্প। ব্যবধানও ছিল অনেক। তবে শেষ দিকে দ্রুতই সমতা চলে আসে।

সর্বশেষ পেনসিলভ্যানিয়াতেও বাইডেনের পেছনে পরেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় সকাল ৯টা নাগাদ পাওয়া প্রতিবেদনে দেখা যায় ট্রাম্পকে ছাড়িয়ে আরো প্রায় ৬ হাজার ভোট পেয়েছেন বাইডেন। বর্তমানে এ রাজ্যে বাইডেনের ভোট ৩২ লাখ ৯৫ হাজার। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ভোট। এখনো ভোট গণনা চলছে। তবে নেভাদার মতো এখানেও ক্রমশ বাইডেনের পক্ষেই ভোট পরার হার বেশি রয়েছে। পেনসিলভ্যানিয়াতে রয়েছে ২০টি ইলেক্টোরাল ভোট। ফলে এ রাজ্যে জয় পেলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। এর আগে শুক্রবার সকালে জর্জিয়াতেও ট্রাম্পকে ছাড়িয়ে যান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com