মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

মহামারির মধ্যেই রোহিঙ্গা সংকটে দ্বিগুণ ঝুঁকিতে বাংলাদেশ

তরফ নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা প্রায় অসম্ভব। তবে এসডিজি অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য থাকলেও মহামারির মধ্যেই রোহিঙ্গা সংকটে বাংলাদেশ দ্বিগুণ ঝুঁকির মধ্যে পড়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) জি-৭৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘করোনা ভাইরাস এবং এজেন্ডা ২০৩০’ শীর্ষক এ সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্যে ভবিষ্যতে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে অর্থবহ বৈশ্বিক অংশীদারত্বের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মহামারি মোকাবিলার বাংলাদেশের জনগণের জীবন-জীবিকা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রায় ১ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারের (জিডিপির ৪.৩ শতাংশ) প্যাকেজ পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী করোনা মোকাবিলায় অর্থনীতি পুনরুদ্ধার ও সাড়াদান কর্মসূচির জন্য আরও বেশি টেকসই এবং স্থিতিশীল বিশ্ব গড়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী মূল্যে করোনা ভ্যাকসিন ও প্রতিরোধ সরঞ্জাম সরবরাহ নিশ্চিতে সবার প্রতি সমান সুযোগে জোর দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com