বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

কমলগঞ্জে চা-বাগান থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান প্লান্টেশন এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫টায় কমলগঞ্জ থানার পুলিশ এ লাশটি উদ্ধার করে।

দেওড়াছড়া চা বাগান সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চা শ্রমিকরা ১৬ নম্বর সেকশনে চা পাতা উত্তোলন করতে গিয়ে দূর থেকে পচা গন্ধ পান। তারা গন্ধের অনুসন্ধান করতে গিয়ে চা প্লান্টেশন এোকায় ২৫ বছর বয়সী এক নারীর কয়েক দিনের পুরানো গলিত লাশ দেখতে পায়। বিষয়টি তারা চা বাগান কর্তৃপক্ষের মাধ্যমে কমলগঞ্জ থানাকে অবহিত করে।

শুক্রবার বিকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সুরতহাল তৈরি করে নারীর লাশটি উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিনের পুরানো গলিত লাশ। দেহে পোকা ধরে ফেলেছে। তার চেহারা চেনা যায়নি। ফলে এখনও তার নাম পরিচয় জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com