রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে সোনালী ব্যাংকের টাকা লুট

তরফ নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনালী ব্যাংকের উথলী শাখা থেকে ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অস্ত্রের ভয় দেখিয়ে কর্মীদের জিম্মি করে তারা এ ঘটনা ঘটায়। রোববার দুপুরে হেলমেট ও পিপিই পরে তিনজন গ্রাহক পরিচয়ে ব্যাংকে প্রবেশ করে প্রহরী, কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

ব্যাংকের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী সাংবাদিকদের  জানিয়েছেন, বেলা সোয়া একটার দিকে হেলমেট ও পিপিই পরে ব্যাংকের ভেতরে তিনজন আসে। প্রথমেই তাদের একজন এক প্রহরীর গলায় ধারালো চাকু ঠেকিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। বাকি দুজন অস্ত্রের মুখে সব কর্মকর্তা-কর্মচারী, প্রহরী ও গ্রাহকদের জিম্মি করে একটি ঘরে বন্দী করে ফেলে। এরপর ক্যাশ কাউন্টারে থাকা ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা নিয়ে তারা পালিয়ে যায়। ঘটনার পর টাকা লুটকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ও বিজিবি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক হয়নি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com