বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি : সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রে আগুন লাগার ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ পাওয়ার গ্রিড অব কোম্পানি। তবে এ কমিটিতে সিলেটের কোন কর্মকর্তাকে রাখা হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আগুন লাগার পর বিকালে এ কমিট গঠন করা হয় বলে সিলেট ভয়েসকে জানান বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন।

তিনি সন্ধ্যায় জানান, পাওয়ার গ্রিড অব কোম্পানি তত্ত্বাবধানে করা এ কমিটিতে মোট ৪ জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গলের একজন নির্বাহী প্রকৌশলীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও আরও ৩ জন উর্ধ্বতন কর্মকর্তা আছেন কমিটিতে।

কি ভাবে আগুনের সূত্রপাত এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ণয় করতেই এ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান খন্দকার মোকাম্মেল হোসেন।

তবে এখনো আগুন লাগার কারণ ও আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করেম প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন। এমনকি কখন বিদ্যুৎ আসবে সে বিষয়েও কোন ধারণা দিতে পারননি তিনি।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ১১ টা ২০ মিনিটের দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ১২ টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com