রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

ঘূর্ণিঝড় নিভারের প্রভাব পড়বে না বাংলাদেশে

তরফ নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। দেশের উপকূলের প্রায় দুই হাজার কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দেশে কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সতর্কতা সংকেতও জারি করিনি।

আবহাওয়ার কোনো তারতম্য দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আঘাত হানতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে। তখন বোঝা যাবে যে, আমাদের এখানে আবহাওয়ায় কোনো প্রভাব পড়ে কিনা। এর বাইরে এই ঘূর্ণিঝড় নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

প্রসঙ্গত, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট এক লঘুচাপ ঘূর্ণিঝড় নিভার এ পরিণত হয়। বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে ভারতের চেন্নাই থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com