রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চোর, ডাকাত ও জোয়ারি প্রতিরোধে বাহুবল মডেল থানার নতুন টিম গঠন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : চোর, ডাকাত ও জোয়ারি প্রতিরোধে বাহুবল মডেল থানার নতুন টিম গঠন করা হয়েছে। উপজেলার গ্রাম তথা শহর থেকে অপরাধিদের প্রতিরোধ করতে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী এই টিম গঠন করে দেন। বাহুবল মডেল থানার দশজন চৌকুস অফিসার ও কনস্টেবলের সমন্বয়ে এই বিশেষ টিম গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার মিরপুর বাজার থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এএসপি পারভেজ আলম চৌধুরী। উদ্বোধন শেষে তিনি মিরপুর বাজারসহ এর আশপাশের গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষদেরকে চোর, ডাকাত ও জোয়ারিদের বিরুদ্ধে সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন। এ সময় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানসহ গঠিত টিমের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে পারভেজ আলম চৌধুরী বলেন, গঠিত নতুন কমিটি এখন থেকে প্রতিদিন একটি করে ইউনিয়নের মহড়া দেবে। টিমটি প্রত্যেক গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সকল ধরণের অপরাধী দমনে নারী পুরুষদের উদ্বুদ্ধ করবেন। এতে করে সমাজ থেকে অপরাধী নির্মূলসহ মানুষকে সঠিক পুলিশি সেবা দিতে এই টিমটি অগ্রণী রাখবে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com